তিনজন নিহত হয়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। আহত হয়েছেন আটজন।

বুধবার সকাল ৭টার দিকে গজারিয়ার দাউদকান্দি সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার আব্দুল জব্বারের ছেলে মো. কাফি, আব্দুল কুদ্দুসের ছেলে আলম বাদশা ও ইদু মিয়ার ছেলে ইমরান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, আহতদের মধ্যে চারজন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আর বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে আছে। নিহত মো. কাফি ও আলম বাদশার বাড়ি গাইবান্ধার সাঘাটায় এবং ইমরানের বাড়ি গাইবান্ধা সদরে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930