তিন চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটেছে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ।তারা হলেন- বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন এবং ডিজি হেলথের অবসারপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. একেএম ওয়াহিদুল হক , চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মিডিসিন) ডা. এহসান।

আজ বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহামম্মদ মহিউদ্দীন করোনা আক্রান্ত হয়ে আজ হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও বলেন, ‘গতকাল শ্বাসকষ্ট নিয়ে ঢামেকের তিন নং ওয়ার্ডে ভর্তি হন ডা. একেএম ওয়াহিদুল হক। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, আজ সকালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দেশের আরেক চিকিৎসক চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মিডিসিন) ডা. এহসান। দুপুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাকালে তার মৃত্যু হয়।

আজ করোনায় মোট তিন জন চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত ১৫ জন চিকিৎসক করোনায় মারা গেছেন বলেন জানান ডা. রাহাত চৌধুরী।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930