১০ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গে চট্টগ্রাম হাটহাজারীর আপন দুই ভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে । শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই শাহজাহান মারা যান।

এর আগে করোনা উপসর্গে দুপুর ১২টার দিকে মৃত্যু হয় তার বড় ভাই শাহআলমের। জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার (২ জুন) চমেকে ভর্তি হন তারা। ভর্তির পর পর অক্সিজেন সংকট মেটাতে ৪৮ হাজার টাকা দিয়ে কেনেন অক্সিজেন মেশিন। পরে সেটিতে কুলোতে না পেরে ৭০ হাজার টাকায় কেনেন বড় একটি অক্সিজেন মেশিন। জীবন বাঁচাতে ১ ঘণ্টা পর পর হাজার টাকায় অক্সিজেন ভর্তি করছিলেন তার স্বজনেরা।

পরিবারের অভিযোগ, গত ৩০ মে চমেকে নমুনা পরীক্ষার জন্য দিয়েও আজ পর্যন্ত রিপোর্ট পাননি। বেসরকারি হাসপাতালে ভর্তির অনেক চেষ্টা করেও ভর্তি করাতে পারেননি তারা।

এদিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিমে মনছুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া গতকাল করোনা উপসর্গ নিয়ে চমেকে ভর্তি হন। (৫ জুন) শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃত্যুবরণকারীদের পরিবারের পক্ষ থেকে জানান, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলাপ করে দাফন কাফন সম্পন্ন করা হবে।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031