মাদককারবারিরা বেনাপোলের দৌলতপুর সীমান্তে ফেনসিডিলের চালান আটকের সময় বিজিবির ওপর হামলা চালিয়েছে । সোমবার ভোরে সীমান্তের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে রহমত আলী নামে এক মাদককারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহত রহমত দৌলতপুর গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিজিবি। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

২১ বিজিবি ব্যটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার সাইফুল ইসলাম জানান, মাদককারবারিরা ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দৌলতপুর বালুর মাঠ এলাকা থেকে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় বিজিবি সদস্যদের উপর উল্টো আক্রমণ করে ওই কারবারিরা। তাই তখন তারা আত্মরক্ষার্থে তিন রাউন্ড গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয় মাদককারবারি রহমত আলী। এসময় তার সঙ্গে থাকা আন্যরা পালিয়ে যায়।

সুবেদার সাইফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031