বাসের ধাক্কায় আব্দুর রহিম (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকায় । রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নর্দান হাসপাতালের আইসিইউতে মারা যান।

ধানমন্ডি থানার উপ-পরিদশর্ক (এসআই) নুর উদ্দিন জানান, গতকাল রাতে ধানমন্ডি ৮/এ কেবি স্কয়ারের সামনে ইকোনো পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে রিকসা আরোহী আব্দুর রহিম (৪৪) ও চালক মিলন (২৮) আহত হন। পরে তাদের নর্দান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করা হয় রহিমকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রিকশা চালক মিলন।

তিনি আরো জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয় রহিমের। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত আব্দুর রহিম হাজারীবাগে থাকতেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930