পুলিশ রাজধানী ঢাকার প্রবেশপথ সাভারে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি বন্ধে গত কয়েক দিনে ডজন খানেক মামলা করেছে । ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই ও কেরানীগঞ্জ থানায় দ্রুত বিচার এবং সড়ক পরিবহন আইনে দায়েরকৃত এসব মামলায় শতাধিক জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৬ পরিবহন চাঁদাবাজকে।

সোমবার দুপুরে সাভার মডেল থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন মালিক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

এ সময় পুলিশ সুপার মহাসড়কে পরিবহনের লাইনম্যান, সুপারভাইজর, ফেডারেশন বা অন্য কোন নামে মহাসড়কে চাঁদাবাজরা যাতে টাকা উত্তোলন করতে না পারে সে জন্য মালিকপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন। এ জন্য স্ব-স্ব পরিবহনের স্টাফদের নিজস্ব পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখারও পরামর্শ দেন তিনি। আর পরিবহন মালিকরা যদি চাঁদাবাজদের কোন প্রকার প্রশ্রয় প্রদান করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, সড়কে পরিবহনে চাঁদাবাজি বন্ধে সাঁড়াশি অভিযানে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া ও কেরানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে পৃথক ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় শতাধিকজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে। এছাড়া পরিবহনে চাঁদাবাজি বন্ধে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031