আজ সোমবার রদবদলের আদেশটি জারি করা হয়। চার অতিরিক্ত সচিবকে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) নিয়োগ পেয়েছেন বিয়ামের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব উল আলম। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেনকে ভূমি মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মহিবুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগ বদলি করা হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031