চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । সোমবার রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এই প্রথম দেশে পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন। তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে।

গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন মাহাবুবর রহমান। তখন থেকে নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে সিএমপির কমিশনারের উল্লেখযোগ্য ভূমিকা দেশব্যাপী আলোচিত।

নিজে উপস্থিত থেকে সার্বক্ষণিক করোনা পরিস্থিতি তদারক করে যাচ্ছিলেন। চট্টগ্রাম নগর পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর সেদিকেও তিনি আলাদাভাবে সময় দিচ্ছিলেন।।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031