বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা ইতালি ফিরেছেন। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশে আটকে পড়া ২৮৭ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরেছেন।

শুক্রবার (১২ জুন) ইতালির স্থানীয় সময় বিকেল ৫.২০ মিনিটে রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে পৌঁছায় প্রবাসী বাংলাদেশিরা। ঐদিন সোয়া ১২ টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৮৭ জন যাত্রী নিয়ে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।

এসময় তাদের সাথে কুশল বিনিময় করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালি সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ সহ অন্যান্য বাংলা কমিউনিটি নেতৃবৃন্দরা ।

করোনা সচেতনতায় ইতালির প্রশাসনের নিয়ম- অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ফিরে যাওয়া বাংলাদেশিদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন রাষ্ট্রদূত আবদুস সোবহান ।

ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। মার্চের শুরুতেই আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় জরুরী অবস্থা জারি করে পুরো দেশকে লকডাউন ঘোষণা করে সরকার। জরুরী সেবাদান প্রতিষ্ঠান চালু রেখে বন্ধ করে দেয়া হয় সব কিছু।

করোনা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের দেশ ও বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। বন্ধ করা হয় বিমানবন্দর।

এইদিকে দীর্ঘ দুই মাসের অধিক সময় করোনা তান্ডবের পর স্বাভাবিক হতে শুরু করেছে ইতালির জন-জীবন।

ফের চলতে শুরু করেছে ইতালি। চালু হয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান,অফিস আদালত, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ,বার দোকান পাঠ।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির তথ্য হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩০৫ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৩। ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৮৫ জন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930