আচমকা নিখোঁজ হয়ে গেছেন দাবি করেছে ভারত ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত দুজন কর্মকর্তা । ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দূতাবাসের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই দুজন কর্মকর্তাকে আজ সকাল আটটার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও মুখপাত্র অখিলেশ সিং এএনআইকে জানিয়েছেন, ওই দুজন কর্মকর্তা তখন অফিশিয়াল ডিউটিতে ছিলেন। কিন্তু স্থানীয় সময় সকাল আটটার পর থেকে তাদের মোবাইলেও আর যোগাযোগ করা যাচ্ছে না, তাদের কোনো খবরও পাওয়া যাচ্ছে না।

ভারত ইতোমধ্যেই পাকিস্তান সরকারের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। গত মাসের শেষ দিকে দিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা সেকশনে কর্মরত দুজন অফিসারকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল ভারত। আবিদ হুসেইন ও মুহাম্মদ তাহির নামে ওই দুজন কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি পাকিস্তানের ভারতীয় মিশনগুলোতে কর্মরত অফিসার ও কর্মীদের ওপর গোপন নজরদারি চালানোর ঘটনা অনেক বেড়ে গেছে বলে ভারত অভিযোগ করেছে।

ইসলামাবাদ দূতাবাসে ভারতের শার্জ দ্য-ফেয়ার গৌরব আহলুওয়ালিয়ার গাড়িকেও দিনকয়েক আগেই একজন মোটরবাইক আরোহী অনুসরণ করছিল বলে ভারতের নোটে বলা হয়েছে। শুধু মার্চ মাসেই ভারতীয় কর্মকর্তাদের পিছু নেওয়ার বা তাদের ওপর নজরদারি চালানোর ১৩টি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ভারত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031