বাংলাদেশ রাইফেলস’র (বিডিআর) এক সাবেক সুবেদারের মৃত্যু হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে আবুল হোসেন (৭৫) নামে । তিনি উপজেলার চরজুবলি ইউনিয়নের পশ্চিম চরজুবলি গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার ভোর ৫টায মৃত্যু হয় তার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বেলা ১১টার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যু হয় তার ছেলে ইব্রাহিম খলিল দিদারের (৪৫)।

নিহতের পরিবারের বরাত দিয়ে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল জানান, অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন ভোরে নিজ বাড়ির পুকুরঘাটে অযু করতে যান। অযু শেষে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে তারা পুকুরে তার লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অযু করতে গিয়ে মস্তিষ্কের রক্তক্ষরণ হলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়। বাবার মৃত্যুর সংবাদ শুনে জেলা শহর মাইজদীতে থাকা তার ছেলে ইব্রাহিম খলিল দিদার বাড়ি আসেন। আসার কিছুক্ষণের মধ্যেই মস্তিষ্কের রক্তক্ষরণ হয় তারও। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930