ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনের পশ্চিমতীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা নিয়ে ইসরাইলি পরিকল্পনার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন । গত শতাব্দীতে ইসরাইল-ফিলিস্তিন সংকট শুরুর সময় থেকেই ফিলিস্তিনি ভূমি দখলের তীব্র বিরোধিতা করে আসছে ইউরোপ। সেই ধারা অব্যাহত রেখে আবারো ইসরাইলের নিন্দা জানালো ইউরোপীয় দেশগুলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা শিনহুয়া।
খবরে বলা হয়েছে, সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক প¤েপওর সঙ্গে অনলাইনের কনফারেন্সের আয়োজন করা হয়। এতে যোগ দেন ইইউর পররাষ্ট্র স¤পর্ক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের ভূমি দখলের ঘটনায় উদ্বিগ্ন। কারণ এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ বন্ধ করে দেবে। একইসঙ্গে এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মধ্যে পড়বে বলে জানান তিনি।

এতে জোসেফ বোরেল ২৭ দেশের পক্ষ থেকে ইসরাইল ও ফিলিস্তিনি দুই পক্ষকেই আবারো বিশ্বাসযোগ্য ও কার্যকর রাজনৈতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি মার্কিন প্রেসিডেন্টের ডিল অব দ্যা সেঞ্চুরি প্রস্তাবকে সম্মানজনক নয় বলেও মন্তব্য করেছেন। কনফারেন্সে জার্মান পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরাও ইসরাইলি পদক্ষেপের নিন্দা জানিয়েছেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930