নুরলান নিগমাতুলিন করোনায় আক্রান্ত কাজাখস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার । সেখানে রাজনীতিকদের মধ্যে তিনিই সর্বশেষ এই ভাইরাসে আক্রান্ত হলেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এর আগে করোনা আক্রান্ত হন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েলঝান বিরতানোভ। নিউমোনিয়াসহ তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে তাকে দেখতে গিয়েছিলেন স্পিকার নুরলান। পার্লামেন্টের প্রেস অফিস থেকে বলা হয়েছে, নুরলানের ঘটনাটি করোনা উপসর্গযুক্ত। এতে আরো বলা হয়, আমরা রাজনীতিক ও সেলিব্রেটিদের এই রোগের ডায়াগনোসিস করে যাচ্ছি।
জনগণেরও করোনা পরীক্ষা করা হচ্ছে।
