স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ‘জোনভিত্তিক লাকডাউন’ বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশেনের মেয়রদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে সিটি করপোরেশেনগুলোর মেয়রদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশ দেন।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে তাজুল ইসলাম বলেন, আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং কষ্ট নিবারণের দায়িত্ব আমাদের সবার। দেশে করোনাভাইরাসসহ যেকোনো বিপর্যয়ে মানুষের পাশে থেকে সব ধরনের বিপর্যয় মোকাবেলা করার জন্য মেয়রদের প্রতি আহ্বান জানান তিনি। সংক্রমিত এলাকা পুরো অবরুদ্ধ না করে সাব-জোনে ভাগ করার ওপর গুরুত্ব আরোপ করা হবে।

তিনি আরো বলেন, কোনো একটি ওয়ার্ডে যদি এক লাখ মানুষের বসবাস হয় এবং করোনা ভাইরাসে ২০০ জন আক্রান্ত হয়, তাহলে ওই ২০০ জন যে এলাকায় বাস করে শুধু সেই এলাকাকে অবরুদ্ধ করলে কাজ করতে সহজ হবে। সাব-জোনগুলোকে পরিচালনা করতে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সমাজের বিশিষ্ট ব্যক্তি, মসজিদের ইমাম, এনজিওকর্মীসহ সমাজ সেবকদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে বলেও মত দেন স্থানীয় সরকার মন্ত্রী।

জোন বা সাব-জোনভিত্তিক লকডাউন বাস্তবায়ন করতে হলে স্থানীয়দের অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031