চট্টগ্রাম  : একেএম শহিদুল হক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)  বলেছেন, এই দেশের মানুষ জঙ্গিবাদকে ঘৃণা করে। তার দৃষ্টান্ত আশুলিয়া ঘটনায় নিহত এক জঙ্গীর জানাজা। ওই জানাজায় মাত্র ইমাম ছাড়া কোন মানুষ অংশ গ্রহণ করেনি।

তিনি বলেন, জঙ্গিবাদে কোন শান্তি নেই। এই দেশের মুসলিম জঙ্গীবাদকে ঘৃনা করে। জঙ্গিবাদ কোনভাবেই কল্যাণ বয়ে অনতে পারেনা।

কক্সবাজারে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

২৪ জুলাই রবিবার সকালে শহরের অভিজাত হোটেল কক্সটুডে’র সম্মেলন কক্ষে সভায় তিনি আরো বলেন, জঙ্গীবাদ প্রতীরোধে একসঙ্গে কাজ করতে হবে। জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি মসজিদ-মন্দিরে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারন স¤পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান, সাংবাদিক ইউনিয়নের কক্সবাজার জেলা সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারন স¤পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930