জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।

মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল থেকে মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী জাতীয়তাবাদী ওলামা দলকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামেও ছিল তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা।’

‘দ্বীন মোহাম্মদ কাশেমীর মৃত্যুতে ওলামা দলসহ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার ইন্তেকালে আমি তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমীকে বেহেশত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের এই মৃত্যুশোক সহ্য করার ক্ষমতা দান করেন।’

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031