বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর কটূক্তির অভিযোগে বিভিন্ন ব্যক্তিদের নামে ডিজিটাল সিকিউরিটি আইনে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন মোহাম্মদ নাসিমের পুত্রবধূ ঢাকা । গত শনিবার তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ আহবান জানান তিনি।

স্ট্যাটাসে সাবরিনা সুলতানা চৌধুরী লিখেছেন- ভীষণ মনোঃকষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম নিজের বাবার অপমানে। তাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারপর আমি নিজে চোখটা বন্ধ করে অনেকক্ষণ ভাবলাম যে, বাবা থাকলে কি করতেন। উত্তরটা পেয়ে গেলাম। তিনি হাসতেন, বলতেন ক্ষমা করতে।

গ্রেপ্তার বা শাস্তি কিছুই চাইতেন না। এরকমই মানুষ ছিলেন তিনি।

আমি নিজেও কখনো পারিবারিক কিছু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিনি। একটা ছবি পর্যন্ত না। নিজে ১৩ দিন আইসিইউতে ছিলাম। বাবাকে হারালাম। তারপর এসব নিষ্ঠুর আচরণ। তাই উত্তেজিত হয়ে পড়েছিলাম। কোনো শাস্তি বা মামলা আমরা চাই না। এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি। আর কোনো দলকানা মানুষও আমি নই। বাবা তার শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন। তারপরও যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করবেন।

কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্য। হিংসা-বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না। সকল শিক্ষক মুক্তি পান, ভালো থাকুন। গণতন্ত্রের পক্ষে লড়াই করা মানুষটা যেনো জান্নাতবাসী হোন। আমাকেও ক্ষমা করবেন সাময়িক উত্তেজনার জন্য। আমিও যেনো আমার সীমিত সামর্থ্য মানুষের পাশে থাকতে পারি। ভালো থাকবেন আপনারা।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930