প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো , আওয়ামী লীগের ঐতিহ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন । বিগত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করছে।

আজ মঙ্গলবার সকালে নিজ সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ব্রিফিংএর আগে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

ওবায়দুল কাদের বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত, শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ, সজাগ এবং দলের ইশতেহার বাস্তবায়নে দলের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নই আজ বাস্তবায়িত করে যাচ্ছেন তারই সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিছক কোনো প্রধানমন্ত্রী নন, তাঁর লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়, তাঁর ভাবনায় শুধুই পরবর্তী প্রজন্ম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারন করে আওয়ামী লীগ মুজিবাদর্শের প্রতিটি সৈনিক দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার আজ নেতৃত্বে ঐক্যবদ্ধ। জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে বিশ্বদরবারেগ পরিচিত ও সমৃদ্ধ জাতি হিসেবে এবং পূর্ব পুরুষের রক্তের ঋণ শোধ করতে হবে সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে। মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি।।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930