করোনা জনিত কারণে লকডাউনের পর কলকাতায় সাইকেল ব্যাবহারকারীর সংখ্যা বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে সাইকেল চোরের সংখ্যা। আলেকজেন্ডার ডি সিকার বাইসাইকেল থিফ সিনেমাটি দেখে সত্যজিৎ রায় ছবি বানানোয় উৎসাহী হন। আর সত্যজিতের শহরের পুলিশ এখন হিমশিম খাচ্ছে বাইসাইকেল থিফ দের নিয়ে। যানবাহনের অপ্রতুলতার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইকো ফ্রেন্ডলি সাইকেল ব্যাবহারে জোর দিয়েছেন। শহরের বেশ কিছু রাস্তায় সাইকেল চালানোর অনুমতিও দেয়া হয়েছে। সাইকেল করে অফিস যাওয়ার হার নয় শতাংশ বেড়েছে। বেড়েছে সাইকেল বিক্রিও।

সেই সঙ্গে বেড়ে গেছে সাইকেল চুরিও। কলকাতা পুলিশের হিসাব বলছে, বেশিরভাগ চুরি হচ্ছে বেহালা, নিউ আলিপুর, যাদবপুর, গড়িয়া, মুদিয়ালি, মানিকতলা, সিঁথি এবং শিয়ালদহ অঞ্চল থেকে। গত সাতদিনে সাইত্রিশটি সাইকেল চুরি হয়েছে এই অঞ্চলগুলো থেকে। কলকাতা পুলিশ এখন তদন্ত করছে নতুন কোনও ঠগী বাহিনী নাকি পুরোনো সাইকেল চোররাই আবার সক্রিয় হয়ে উঠেছে সাইকেল চুরিতে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031