বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।রাজশাহী পুলিশের শীর্ষ দুই পদে নতুন কর্মকর্তার পদায়ন হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল বাতেনকে পদায়ন করা হয়েছে। আর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির বিশেষ শাখার (এসবি) ডিআইজি আবু কালাম সিদ্দিককে।

একই প্রজ্ঞাপনে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া আরএমপির বর্তমান কমিশনার হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার ডিআইজি করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031