ফাইল ছবি।

গত ২৪ ঘণ্টায় অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৫ জন।দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪৪৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৩ হাজার ৫৫৬ জনে। এছাড়া, নতুন করে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৬১ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৩১৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ ১২ হাজার ৮৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় এক হাজার ৯৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন আরও ৩৫ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ১০ জন। এ নিয়ে বাংলাদেশে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন চার হাজার ৪৪৭ জন। দেশে এ পর্যন্ত ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৬১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৭ হাজার ৮৫২।

 

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031