পুলিশ চট্টগ্রাম রাহাত্তারপুল এলাকার ফ্লাইওভারের নিচ থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বাকলিয়া থানা পুলিশ এটি উদ্ধার করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।

পরে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধারকৃত হাতটি পাঠানো হয়।

ওসি নিজাম উদ্দিন বলেন, রাহাত্তারপুল এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের একটি কাটা হাত উদ্ধার করে আমাদের কয়েকজন সদস্য। পরে হাতটি থানায় নিয়ে আসলে ডিএনএ পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031