সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় এবং অব্যাহতভাবে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন । প্রেসিডেন্ট ভবন ইস্তানায় সম্প্রতি সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট মিজ ইয়াকুব এসব কথা বলেন। নিজ ভূমে রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে হাইকমিশনার আসিয়ানসহ অন্যান্য ফোরামে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলে প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব এ বিষয়ে তার দেশ গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশ^স্ত করেন। বিদায়ী হাইকমিশনার করোনা মহামারিজনিত বৈশি^ক সংকটের মাঝে ও ডরমিটরিতে বসবাসরত বিদেশি শ্রমিকদের নিয়মিত বিনামূল্যে খাদ্য সরবরাহ, মজুরি নিশ্চিতকরণ, আক্রান্তদের সুচিকিৎসা প্রদানসহ জনসচেতনতা বৃদ্ধি, শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস ও সার্বিক কল্যাণে সিঙ্গাপুর সরকার যে সকল উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাগতিক সরকারের গৃহিত এ সকল উদ্যোগকে সারা বিশে^র জন্য অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। জবাবে প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব প্রতিকূল পরিস্থিতির মাঝেও বিভিন্ন ডরমিটরিতে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে রিলিফ কার্যক্রম পরিচালনা এবং বাংলাদেশি শ্রমিকদের মনোবল চাঙ্গায় উদ্যোগী ভূমিকা রাখায় বিদায়ী হাইকমিশনারের প্রশংসা করেন। সাক্ষাৎকালে হাইকমিশনার তার দীর্ঘ চার বছর দায়িত্ব পালনকালে সিঙ্গাপুর সরকার প্রদত্ত সার্বিক সহযোগিতার জন্য সিঙ্গাপুরের প্রেসিডেন্টের ধন্যবাদ জানান। এ সময়ে সিঙ্গাপুরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় এবং সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930