Alertnews24.com

জুয়ার বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। এসময় একটি জুয়ার বোর্ড থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) চান্দগাঁও থানাধীন চুনারটাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

আটক চারজন হলো- মো. নুর ইসলাম (৫৪), মো. ইউসুফ (৩২), মো. আলম (২৭) ও মো. মাসুদ (৪২)। তারা চান্দগাঁও থানাধীন চুনারটাল এলাকায় বসবাস করেন।-বাংলানিউজ

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, কমিশনার স্যারের নির্দেশে জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। একটি জুয়ার বোর্ড থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তাস ও টাকা জব্দ করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান ওসি আতাউর রহমান খন্দকার।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930