আওয়ামী লীগের পদে স্থান দেয়া হবে না দুর্নীতিবাজ কাউকে । পদে থেকে যেসব নেতাকর্মী দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। যাদের কারণে দলের বদনাম হবে তাদের কোন স্থান আওয়ামী লীগে হবে না।

রবিবার পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এসএম কামাল এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা পাবনা-৪ আসনে সৎ ও যোগ্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে নির্বাচন করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন আগামীতে কোন দুর্নীতিগ্রস্ত নেতাকে মনোনয়ন দেয়া হবে না। তিনি আরও বলেন, আগামীতে তৃণমূল থেকে উঠে আসা কর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে। দলের মধ্যে যারা গ্রুপিং করে স্বার্থ নেয়ার চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, ভোটের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেেেন্দ্র গিয়ে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা ও পরিবেশ আপনাদের সবাইকে তৈরি করতে হবে।

আটঘরিয়া পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন- স্কয়ার গ্রুপের পরিচালক ও মুজিব বাহিনীর অন্যতম সদস্য অঞ্জন চৌধুরী পিন্টু।

বিশেষ অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোন্দকার গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহিম লাল।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- চাটমোহর উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সাকো, চাটসোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্ষীয়ান নেতা ঈশ্বরদী উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসকে নির্বাচিত করার লক্ষ্যে তৃণমূল নেতা-কর্মীদের সাথে এই সভা হয়।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031