স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কারাগার উড়িয়ে দিয়ে জঙ্গি ছিনিয়ে নেয়ার উড়ো চিঠিটি যাচাইয়ের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই কারাগারে এমন চিঠি সব সময়ই আসে। তারপরও চিঠিটি যাচাইয়ের জন্য গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে। তারা যাচাই করে দেখবে।

সম্প্রতি একটি কারাগার থেকে আসামি পালানোর ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, কারারক্ষীদের দুর্বলতার কারণে একজন আসামি সম্প্রতি পালিয়ে গেছে। এ ঘটনার পর দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেল সুপারের কাছে একটি উড়ো চিঠি আসে। চিঠিতে কারাগারে বন্দি জঙ্গিদের ছিনিয়ে নেয়ার হুমকি দেয়া হয়। লালমনিরহাট জেলা কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ গণমাধ্যমকে জানান, তাদের কারাগারে ২০ জন জঙ্গি রয়েছে। তাদের ছিনিয়ে নেয়ার জন্য একটি উড়ো চিঠি এসেছিল।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর কারা মহাপরিদর্শকের নির্দেশে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930