দেশে করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৪১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮৮১ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৯২৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার৮১৪ টি নমুনা সংগ্রহ এবং ১২হাজার ৭৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১শতাংশ।।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031