বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা গাজীপুরের টঙ্গীতে। গত রবিবার সন্ধ্যায় মহানগরীর ১৯ নং থেকে ৫৭ নং পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আওয়ামী লীগের ‘দুঃসময়ের’ নেতাকর্মী ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এবং ‘হাইব্রিড’ নেতাদের অন্তর্ভুক্তি করা হয়েছে অভিযোগ করে দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এরই প্রতিবাদে সোমবার বিকাল থেকে টঙ্গী আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে মিছিল নিয়ে সমবেত হতে থাকেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় অবরোধ করেন। নেতাকর্মীরা মহাসড়কে বসে ‘অবৈধ কমিটি মানি না- মানব না, টাকার বিনিময়ে কমিটি মানি না- মানব না, পকেট কমিটি মানি না- মানব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত পকেট কমিটি বিলুপ্ত করার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, গত রবিবার গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত ৩৯টি ওয়ার্ডে এক তরফা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে একজন আহবায়ক, তিনজন যুগ্ম আহবায়ক ও একজনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নিয়ে টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, দলের জন্য যারা দুঃসময়ে রাজপথে ছিলেন, জেল-জুলুমের শিকার হয়েছেন- তাদের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটিতে উপেক্ষিত করা হয়েছে। হাইব্রিড নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তাই আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করছি।

এসব বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা তো আওয়ামী লীগের কেউ না। তারা যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাকর্মী। তাদের কথা মতো আওয়ামী লীগ চলতে পারে না। কমিটিতে যোগ্যদের স্থান হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031