নগরীর বায়েজিদ বোস্তামি থানার ১০টি নাশকতা মামলায় বিএনপি- জামায়াতের ১৫ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হলে এই ১০টি মামলায় মোট ২৬ নেতাকর্মী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এর মধ্যে আদালত ১১ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন আহমদ। তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বায়েজিদ বোস্তামি এলাকায় নাশকতা কার্যক্রম চালায় বিএনপি ও জামায়াত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা করে।

এতো দিন তারা উচ্চ আদালত কর্তৃক জামিনে ছিলেন। বৃহস্পতিবার জামিনের মেয়াদ শেষে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031