জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে নারায়নগঞ্জ জেলা । শনিবার সকাল দশটায় আড়াইহাজারের পাচরুখীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শুভেচ্ছা বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের প্রশংসা করে বলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সায়েম মাহবুবুরের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে আড়াইহাজারের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও রাজপথে ভূমিকা রাখবে। এদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মানুষের গনতন্ত্রের জন্য যুদ্ধ করতে হবে। স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে রাজপথে কাজ করবে জেলা স্বেচ্ছাসেবক দল। এসময়ে নজরুল ইসলাম আজাদ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু শীতকালে বস্ত্র বিতরণ নয়, করোনা মহামারীতে অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণে নয়, এখন গনতন্ত্রের উদ্ধারে রাজপথে যুদ্ধ করতেও শিখে গেছে স্বেচ্ছাসেবক দল ।

নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সায়েম মাহবুবের নেতৃত্বে আগামীতে রাজপথের আন্দোলনে সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি । পূর্নাঙ্গ কমিটির প্রত্যককে সায়েম মাহবুব হতে হবে। তিনি আরো বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়া কারামুক্ত হলেও কিন্তু তিনি এখনও অবরুদ্ধ। গোটা দেশ আজ অবরুদ্ধ। দেশকে মুক্ত করতে স্বেচ্ছাসেবক দলকে দায়িত্ব নিতে হবে। মিড নাইট সরকারের পতন ঘটাতে হবে, গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এটাই হবে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্লোগান দেশ বাঁচাও, মানুষ বাঁচাও বাস্তবায়ন করবে স্বেচ্ছাসেবক দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

সকল নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতি দ্রুত নারায়ণগঞ্জ জেলার উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন কমিটি গুলো গঠনের জন্য অনুমতি দেওয়া হবে। তাহলে পরিপূর্ণ হবে শক্তিশালী হবে স্বেচ্ছাসেবক দল। নারায়নগঞ্জ জেলা পূর্নাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালুর সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ-সভাপতি গোলাম সারোয়ার, মোস্তাকুর রহমান মোস্তাক, ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, ঢাকা বিভাগীয় সহ – সভাপতি আরিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, হাসান বিন সোহাগ। এছাড়াও সম্মানিত অতিথি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ ।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930