পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগ ভারতে নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে । আজ দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার এ কথা জানান।

চক্রের সদস্যরা হলেন- মো. শাহীন, মো. রফিকুল ইসলাম, বিপ্লব ঘোষ, আক্তারুল ও মো. বাবলু। তারা অসামাজিক ও অনৈতিক কাজের জন্য নারীদের জোর করে ভারতে দালাল চক্রের কাছে বিক্রি করতো। অসহায় নারীদেরে অসহায়ত্বের সুযোগে এই চক্রটি সক্রিয় ছিলো বলে জানা গেছে।

শেখ মো. রেজাউল হায়দার বলেন, এ চক্রের গ্রেপ্তারকৃত শাহীন ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নারীদের গাড়িতে করে ঢাকার বাইরে নিয়ে যেতো। মূলত সে গাড়ি চালক। যশোরের সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে থাকা চক্রের সদস্য রফিকুল ইসলামের বাড়িতে নিয়ে তার জিম্মায় রাখতো। এরপর রফিকুলের আরও এক সহযোগী বিপ্লব সেখান থেকে যশোর সীমান্ত এলাকা পর্যন্ত পৌছে দিতো। সেখান থেকে নারীদের পাচারের জন্য নৌকায় করে পারাপার করার কাজ করতেন বাবলু।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031