শিক্ষা মন্ত্রণালয় মহামারি করোনায় বন্ধ থাকা অবস্থায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে দলবেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে । কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ) শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের মুরারিচাঁদ কলেজ (এম,সি কলেজ) ক্যাম্পাসে সম্প্রতি সংঘটিত ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোনোরূপ ঘাটতি ছিল কি না তা সরেজমিনে তদন্তপূর্বক ও বিষয়ে সংশ্লিষ্ট সকলের দায়-দায়িত্ব নিরূপণ করে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন-আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন), সদস্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) এবং সদস্যসচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১)।

কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক ও সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে ওই লোমহর্ষক ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত পৌনে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। এই ঘটনায় সরকার নড়েচড়ে বসেছে। ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728