করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তবে তার হার্টের সমস্যা রয়েছে। অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো তিনি আইসিইউতেই রয়েছেন।

আবুল হাসনাত আবদুল্লাহর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ খাশরুল বাশার বুধবার সকালে ঢাকা টাইমসকে বলেন, ‘স্যারের অবস্থা এখন একটু ভালোর দিকে। করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শ্বাসকষ্ট হয়েছিল, অক্সিজেন কমে গিয়েছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে আনার পর উনার হার্ট অ্যাটাক হয়েছে।’

পিএস বলেন, ‘চিকিৎসকরা এখন বলেছেন, যেহেতু উনার করোনা নেগেটিভ এসেছে তাই অন্যান্য অর্গানগুলো পর্যবেক্ষণ করে তার হার্টের চিকিৎসা শুরু করা হবে।’ আইসিইউতে থাকলেও প্রবীণ এই নেতার সেন্স রয়েছে বলে জানান পিএস।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আবুল হাসানাত আবদুল্লাহর শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত ৯টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি স্কয়ারের আইসোলেশন বিভাগের আইসিইউতে রয়েছেন।

দক্ষিণবঙ্গের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত আবুল হাসানাত আবদুল্লাহর বয়স ৭৫ বছর। তিনি বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবুল হাসানাত আবদুল্লাহ সংসদের চিফ হুইপ নির্বাচিত হন। ওই সময় পার্বত্য শান্তি চুক্তিতে তার বিশেষ ভূমিকা ছিল।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930