বাঁধটি দুর্বৃত্তরা কেটে দিয়েছে রাতের আঁধারে কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলা নদীর প্রটেকশন (ওয়াবদা)। এতে কয়েক হাজার লোক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার পূর্বধনিরাম এলাকার স্লুইস গেটের একটু পশ্চিমে ছাটকুঠি এলাকায় অবস্থিত ওয়াবদা বাধঁটি গত সোমবার গভীর রাতে কেটে দেয় দুর্বৃত্তরা। ফলে প্রায় দুইশত হাত ওয়াপদা বাধঁটি ভেঙে গভীর গর্তে পরিণত হয়। পরের দিন এলাকার লোকজন এসে দেখেন প্রচণ্ড বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে সেখান দিয়ে। এছাড়া কেটে দেওয়া ওয়াবদা বাঁধের মধ্যস্থলে দাঁড়িয়ে আছে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছাটকুঠি সেতু। বাঁধটি কেটে দেওয়ায় পূর্ব ধনিবাম ও পশ্চিম ধনিবার এখন সম্পূর্ণভাবে বিছিন্ন। অন্যদিকে ওই এলাকার বাঘ খাওয়ার চর, পূর্ব ধনিরাম আবাসন প্রকল্প, গেটের বাজার, সাহেব বাজার, ব্যাপারী টারী, ঘাটিয়ালটারী, ঘোঘারকুঠি, ছাটকুটি ও হাজির বাজারের প্রায় ৩০ হাজার লোক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা নেবেন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930