কাশ্মীরে পাকিস্তানী সেনাদের গোলায় ভারতীয় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন। এ ঘটনায় ফের ভারত-পাকিস্তানের সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি’র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি)। তবে নিয়ন্ত্রণরেখায় হঠাৎ এই গুলি বর্ষণ ও উত্তেজনা সৃষ্টিকে নাটকীয় বলে আখ্যায়িত করা হয়েছে ওই প্রতিবেদনে।
ভারতের অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় হতাহতের ঘটনা ঘটে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি অন্য দিকে সরাতে নয়াদিল্লি সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। ভারতের ভাষ্য, গত আট মাসে পাকিস্তান তিন হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

পাকিস্তানের ভাষ্য, চলতি বছর ভারত প্রায় আড়াই হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

পাকিস্তানী হামলার বিষয়ে ভারতের ভাষ্য, পাকিস্তানি সেনাদের ছোড়া গোলায় কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন। অপর ভারতীয় সেনা নিহত হয়েছেন কাশ্মীরের পুঞ্চ সেক্টরে। পাকিস্তানী গোলায় হতাহতের পর ভারতের দাবি, পাকিস্তানি হামলার উপযুক্ত জবাব তারা দিয়েছে। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, আমাদের সেনারা শত্রুপক্ষের হামলার কঠোর জবাব দিয়েছেন। তবে এতে পাকিস্তানি সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট করেনি ভারতীয় সেনাবাহিনী।

অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করেছে, নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের হামলায় ৬৫ বছর বয়সী পাকিস্তানের এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে তারা ইসলামাবাদে ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031