ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিতর্কিত অঞ্চল নাগারনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধের জন্য উদ্যোগ নিয়েছে । মিনস্ক গ্রুপ নামে এই জোটের উদ্যোগকে সমর্থন দিয়েছে তুরস্ক।

তবে তুরস্ক বলছে, ‘আজারবাইজানের বৈধ অধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে এই শান্তিপূর্ণ সমাধান হতে পারে।’

দেশটির সরকারের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন, ‘দুই দেশের মধ্যকার এই বৈরিতা দূর করার জন্য মিনস্ক গ্রুপের উচিত একটি নির্দিষ্ট সময় ও প্রস্তাবনা নিয়ে দ্রুত এগিয়ে আসা। বিশেষ করে আর্মেনীয়দের দখলে থাকা আজেরিদের স্বীকৃত ভূমির অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করা। যেটা এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ।’

খলিলের দাবি, ‘তিরিশ বছর আগে মিনস্ক গ্রুপ নামে প্রতিষ্ঠা পাওয়া এই জোটটি দক্ষিণ ককেশাসে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেনি। তাই তাদের উচিত নতুন একটি রোডম্যাপ নিয়ে এই সমস্যা সমাধানে এগিয়ে আসা। তবে সমাধান অবশ্যই আজেরিদের দাবির ভিত্তিতে হতে হবে। আমরা চাই দুদেশের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি হোক।’

তিনি আরও বলেন, ‘আর্মেনীয়দের দখলে থাকা আজেরিদের বৈধ ভূমি নিয়ে আলোচনা করাই হলো যুদ্ধবিরতির একমাত্র দীর্ঘস্থায়ী সমাধান।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031