আদালত অস্ত্র মামলার দু’টি ধারায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে । আইনের এক ধারায় ২০ বছর এবং আরেকটি ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দু’টি সাজাই একসঙ্গে চলবে। ফলে তাদের ২০ বছর কারাভোগ করতে হবে।ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ এই রায় ঘোষণা করেন। গত ২৭শে সেপ্টেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ধার্য করেন আদালত। গত ২৩শে আগস্ট পাপিয়া ও তাঁর স্বামী মফিজুরের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করেন আদালত। চলতি বছরের ২২শে ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
