আদালতের আদেশ অমান্য করে উর্দুভাষী বিহারিদের বাড়ি ও দোকানপাট উচ্ছেদের অভিযোগ উঠেছে রাজধানীর পল্লবীতে । বুধবার সকাল সাড়ে ১১ টায় পল্লবী সেকশন ১১/সি, রোড ১০ এ  বিহারীদের কোনো নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এসময় কোনো ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যও উপস্থিত ছিলেন না। ডিএনসিসির সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বিহারিদের তিনটি দোকান ও একটি বাড়ি উচ্ছেদের পর বিহারীদের বাধায় উচ্ছেদের কার্যক্রম বন্ধ করে ফেরত যেতে হয় ডিএনসিসির সহকারী প্রকৌশলী আমিনুল ইসলামকে।

এ বিষয়ে আইনজীবী ইকবাল বলেন, পল্লবীর সেকশন ১০ ও ১১ তে অবস্থিত উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদের বিষয়ে হাইকোর্টের বিচারপতি খায়রুজ্জামান ও মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে একটি রীট করা হয়েছে। এই রিটের শুনানি না হওয়া পর্যন্ত আদালত হয়রানি বা উচ্ছেদ না করার নির্দেশ দিয়েছেন। ডিএনসিসির পক্ষ থেকে হঠাৎ করে ক্যাম্প উচ্ছেদ করার কথা শুনে আমি মেনশন করে তাৎক্ষণিক বিষয়টি আদালতে নজরে আনলে আদালতে দায়িত্বপ্রাপ্ত ডিপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ডিএনসিসি উচ্ছেদের অভিযানে যায়নি

এ বিষয়ে উর্দু স্পীকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, এভাবেই আদালতের আদেশ উপেক্ষা করে আমাদের ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়। আমরা ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় যেখানে খালি জায়গা পেয়েছেন সেখানেই আমাদের অস্থায়ীভাবে বসবাসের জন্য ক্যাম্প নির্মাণ করে দিয়েছেন। তখন থেকেই আমরা এই জায়গাগোলতে বসবাস করছি। এখন ডিএনসিসি রাস্তা সম্প্রসারণের জন্য আমাদের ক্যাম্পের জায়গাগুলো নিতে চাচ্ছে। আমাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করতে চাইলে আমরা কোথায় যাবো। এ উচ্ছেদ অভিযানে পল্লবীর ১৮০০ বিহারি পরিবার গৃহহীন হওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031