বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরি প্রতি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে । ফলে স্ব‌র্ণের ভ‌রির দাম বে‌ড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৩৪১ টাকা।
আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন ডলারের নিম্নমুখী ভাব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝেও চলতি বছরে মোট ৪ দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে আন্তর্জাতিক ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ ক‌রে‌ছে

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930