হাজার হাজার মানুষ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ভেঙে রাজপথে বিক্ষোভ করেছেন। এর আগে বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। বুধবার তিন নেতাসহ অন্তত ২০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে থাই পুলিশ। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ‘আমাদের বন্ধুদের ছেড়ে দাও’ বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা তিন-আঙ্গুলের স্যালুট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিন-আঙ্গুলের স্যালুট ছাত্র-নেতৃত্বাধীন চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে।

রাজধানী ব্যাংককে বুধবারের ব্যাপক বিক্ষোভের জের ধরে বৃহস্পতিবার সকালে সারাদেশে জরুরি অবস্থা জারি করা হয়। এ সংক্রান্ত এক ডিক্রিতে চারজনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে।

কিন্তু বিক্ষোভকারীরা সরকারি আদেশ অমান্য করে বৃহস্পতিবার দুপুরের পর ব্যাংককের রাতচাপরাসং এলাকায় জড়ো হতে থাকে এবং রাতে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

থাই প্রধানমন্ত্রী প্রিয়ুথ চান-ওচার পদত্যাগের দাবিতে মূলত এ বিক্ষোভ হচ্ছে। সাবেক সেনাপ্রধান চান-ওচা ২০১৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং গত বছর এক বিতর্কিত নির্বাচনের মাধ্য ‘নির্বাচিত’ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সাম্প্রতিক সময়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি থাই রাজা ভাজিলারংকর্নের ক্ষমতা সঙ্কুচিত করারও দাবি জানাচ্ছেন। থাইল্যান্ডে রাজতান্ত্রিক সংস্কার আনার দাবি অনেকটা স্পর্শকাতর। কারণ দেশটির আইন অনুযায়ী রাজার সমালোচনা করলে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031