ঢাকা : প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান তুরস্কের অবশেষে তার মানহানি করার অভিযোগে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা দিলেন। তাকে অসম্মান করা বা তার মানহানি করার অভিযোগে বিভিন্ন পেশার মানুষের বিরুদ্ধে প্রায় দুই হাজার মামলা হয়েছিল।

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে এরদোয়ার যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোর কড়া সমালোচনা করেন। নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিণতি নিয়ে বেশি চিন্তিত, তাদেরকে কিছুতেই ‘তুরস্কের বন্ধু’ হিসেবে বিবেচনা করা যায় না।”

সামরিক অভ্যুত্থান ইস্যুতে সাধারণ মানুষের ওপর এরদোয়ান সরকারের নেয়া কঠোর পদক্ষেপের যারা সমালোচনা করছেন, তাদেরও সতর্ক করে তিনি বলেন, ‘নিজের কাজে মন দিন।’

এর আগে এরদোয়ান যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন জেনারেলের বিরুদ্ধে তুরস্কে সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালানোর পরিকল্পনাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলেছেন। এমন অভিযোগকে ভিত্তিহীন এবং দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন মার্কিন ওই জেনারেল জোসেফ ভোটেল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031