বাসের ধাক্কায় অছিকুর সিকদার (৩৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে । রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নিগি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অছিকুর সিকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মঞ্জুর সিকদারের ছেলে।

পুলিশ জানায়, টুঙ্গিপাড়া থেকে কয়েকজন নির্মাণ শ্রমিক মাহেন্দ্র গাড়িতে করে গোপালগঞ্জে আসছিলেন। এসময় অছিকুর সিকদার গাড়ি থেকে মাথা বের করলে একটি বাস তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক অছিকুর সিকদারকে মৃত ঘোষণা করেন। তার লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031