দুর্নীতি দমন কমিশন (দুদক) জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণ করে বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নোটিস আকারে জান্নাতুল ফেরদৌসী রুপার ঢাকার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা যায়। চিঠিতে তাকে আগামী ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাকে সংস্থাটি জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করে।

দুদকের একটি সূত্র জানায়, এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নানা অনিয়মের পর্যাপ্ত তথ্য প্রমাণ দুদকের কাছে এসছে। তবে দুদকের পাঠানো চিঠির বিষয়ে জানতে ডেপুটি আ্যটর্নি জেনারেলকে ফোন করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031