কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৩টি ফেরি চলাচল শুরু করেছে প্রায় ২২ দিন অচলাবস্থার পর সীমিত আকারে পরীক্ষামূলকভাবে । শুক্রবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুমিল্লা ও ফরিদপুর ফেরি ছেড়ে এসে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছায়। এছাড়া কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি কাকলী শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

তবে স্পিডবোট চলাচল আগের মতো স্বাভাবিক থাকলেও নাব্য সংকটে ডুবোচরে আটকে মাঝেমধ্যেই লঞ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবহন চালক ও যাত্রীদের দাবি, ঘাটটি যেন এখন থেকে সীমিত আকারে হলেও চালু থাকে। তা না হলে দক্ষিণাঞ্চলের যাত্রীরা দিনের পর দিন দুর্ভোগের শিকার হবেন।

ট্রাকচালক আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ফেরিঘাট বন্ধ ছিল। বরিশাল থেকে ১৭ অক্টোবর কাঁঠালবাড়ী ঘাটে এসেছিলাম। এতদিন কোনো ফেরি চলাচল না করায় ঘাটেই থাকতে হয়েছে। পকেটে যে টাকা পয়সা ছিল তা প্রায় সবই খরচ হয়ে গেছে ঘাটে বসে। আজ সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ফেরিতে পারাপার হতে পারলে ঢাকায় পৌঁছাতে পারব।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুল আলীম মিয়া বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এখন নাব্য সংকট কিছুটা কেটে যাওয়ায় সীমিত আকারে পরীক্ষামূলক কয়েকটি ফেরি চালু করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031