আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপিকে রাজপথের রাজনীতিতে খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন । এছাড়া বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যাগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনের সময় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।

কাদের বলেন, ৭৫ এর খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়া ভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহতো হবেই।

সেতুমন্ত্রী বলেন, হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও এখন বিএনপিকে রাজপথের রাজনীতিতে খুঁজে পাওয়া যায় না। তাদের রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ।

সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে ওবায়দুল কাদের বলেন, গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031