প্রেসিডেন্ট ট্রাম্প তার ইগোকে বাস্তবতার চেয়ে বড় করে দেখাতে ভালবাসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, । করোনায় সারাদেশ আজ বিধ্বস্ত। আমেরিকানদের মৃত্যুর মিছিল দেখেও প্রেসিডেন্ট ট্রাম্প তার একগুঁয়েমিতে অটল। তিনি তার ইগোকে বড় করে দেখাতে মরিয়া। এরকম একজন প্রেসিডেন্ট আমেরিকার জনগণ আরো চার বছর দেখতে চায় না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাইডেনকে নির্বাচিত করতে হবে। বাইডেন হবেন জনগণের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি ৩ নভেম্বরের নির্বাচনে নিজে এবং বন্ধুদের নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে বাইডেনকে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।

ওবামা ট্রাম্প ও বাইডেনের চরিত্রগত পার্থক্য তুলে ধরে বলেন, মিশিগানে আরো ম্যানুফ্যাকচারিং জব বাড়বে। গতকাল ব্যাটালগ্রাউন্ড বিবেচিত মিশিগানের ডেট্রয়েট ও ফ্লিন্টে পৃথক দুটি সমাবেশে বাইডেনের সাথে তিনি একত্রে যোগ দেন এবং বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ মিশিগান রাজ্যের ভোটারদের আবার ডেমোক্রেট পার্টির পতাকা তলে ফিরে আসার আহবান জানান। কানডার সীমান্ত ঘেঁষা ডেট্রয়েট শহর লাগোয়া বেল আ্যয়েল পার্কে ও ডেট্রয়েট থেকে প্রায় ১ শ মাইল দুরে ফ্লিন্টের নর্থ ওয়েষ্টার্ন হাইস্কুল প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ফ্লিন্টে ওবামা তার ২৫ মিনিটের বক্তব্যের শুরুতে বাইডেনকে মঞ্চে ডেকে আনেন। তিনি ট্রাম্পের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং বাইডেন প্ল্যান তুলে ধরেন।এই সমাবেশে মিশিগান গভর্নর গ্রীচেন উইটমার,সিনেটর ড্যাবি ষ্টেবিনাও ও গ্যারি পিটার এবং ডেট্রয়েট মেয়র মাইক ডুগান উপস্থিত ছিলেন। বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ নিয়ে ব্যর্থতার সমালোচনা করে বলেন, প্যান্ডামিক শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লক্ষ ৩০ হাজার আমেরিকান জীবন দিয়েছেন এবং ৯০ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন অথচ ট্রাম্প কিছুই করেননি।তিনি বলেন, ট্রাম্পের মতো আমি সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করবো না। আমরা এই ভাইরাস অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসব। তিনি সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দেন। মিশিগানে এখন নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।ট্রাম্প গত দুইদিন একটানা মিশিগানে ক্যাম্পেইন করে গেছেন।আবার সোমবার তাঁর মিশিগান আসার কথা রয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031