পাঞ্জাবের ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৫০তম ম্যাচে ৬৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৯৯ রানের ইনিংস খেলেন কিংস ইলেভেন । এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার ছক্কার অনন্য এক রেকর্ড গড়েন তিনি।

গেইলের রেকর্ড স্পর্শ করা ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে হেরেছে পাঞ্জাব। দলের হারেই শুধুমাত্র মন খারাপ নেই গেইলের, ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ কাটা যাচ্ছে তার।

সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে রাজস্থানের ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হন গেইল। সেঞ্চুরি না পাওয়ার ক্ষোভে ব্যাট মাটিতে ছুড়ে মারেন তিনি। ফলে আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গ করার অভিযোগ আনা হয় গেইলের বিপক্ষে।

এমন অভিযোগ গেইল মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। তাই তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930