ট্রাকের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন কুষ্টিয়ায় । এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর তিনটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
