ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর ৫৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন পোস্তগোলা ও ডেমরায় করপোরেশনের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা ২৪টি স্থাপনা উচ্ছেদ করেছে।

মঙ্গলবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের যৌথ নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

ডিএসসিসি জানায়, অভিযানে করপোরেশনের অঞ্চল-১০ এর ৫৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন পোস্তগোলা রাজবাড়ি থেকে দোলেশ্বর পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় অবৈধভাবে গড়ে আধাপাকা ও টনসহ মোট ২৪টি অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি সুবিধাবাদী চক্র করপোরেশনের জমির উপর অস্থায়ী স্থাপনা নির্মাণের মাধ্যমে করপোরেশনের জমি বেদখল করে রেখেছিলেন। আজ আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728