রাজধানীর মহাখালীতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা করোনা মহামারির সময় যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো এখন না নেওয়া, সব পরীক্ষা বন্ধ রাখা, সেশনজট বিষয়ে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবিতে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মহাখালীর আমতলী মোড়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে বিমানবন্দর ও সন্নিহিত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটায় পুলিশ ও কয়েকটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য চার দফা দাবি জানিয়ে বলেছেন, নভেম্বরে করোনার দ্বিতীয় ধাক্কা আসার আশঙ্কা করছেন সরকারসহ বিশেষজ্ঞরা। তাই এ সময় শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় বসতে চান না।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- মেডিকেল কলেজের সব পরীক্ষা বন্ধ রাখতে হবে, করোনায় সৃষ্ট সেশনজটের জন্য বেসরকারি কর্তৃপক্ষকে যথাযথ বিকল্প ব্যবস্থা নিতে হবে। কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে করোনা পজিটিভ হলে তার দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের বন্ডসই নেওয়া যাবে না। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের বেতনের বেশি টাকা নেয়া যাবে না।

শিক্ষার্থীরা জানান, মৌখিক আশ্বাসে তারা আজ সড়ক ছেড়ে দিলেও আশ্বাস বাস্তবায়ন না হলে পরে কঠোর আন্দোলনে যাবেন তারা।

করোনাকালে অর্থাৎ গত মার্চ থেকে এখন পর‌্যন্ত মেডক্যোল কলেজে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব পরীক্ষা না নেওয়ার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একই দাবিতে সোমবার শাহবাগ অবরোধ করা হয়েছিল।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031